রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

আইএফআইসি ব্যাংকের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী “জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বরিশালের একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান। কর্মশালায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফারুক হোসেন এবং সহকারি পরিচালক মো. আতিকুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও বরিশাল শাখার ব্যবস্থাপক মো. জোবায়ের হোসেন।

উক্ত কর্মশালায় বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্চ জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখা সমূহের ১২১জন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST