বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ার কোং লিমিটেড চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ঋণাত্মক ১ টাকা ১৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৭৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST