আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ইভিন্স টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৩ শতাংশ।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ১৩ কোটি ৯৪ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১১ কোটি ৫৯ লাখ, মালেক স্পিনিং ১০ কোটি ৯৭ লাখ, ওরিয়ন ইনফিউশন ১০ কোটি ৪৩ লাখ, সোনালী আঁশ ১০ কোটি ৩৫ লাখ, এপেক্স ফুডস ১০ কোটি ৩৬ লাখ ও এনভয় টেক্সটাইল ১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Leave a Reply