আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫০.৫৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৪ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৪ শতাংশ।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন ২৩ কোটি ৩৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৮ কোটি ৮৭ লাখ, বেক্সিমকো ফার্মা ১৫ কোটি ৫৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ কোটি ১১ লাখ, ব্রাক ব্যাংক ১২ কোটি ৭৭ লাখ, লাভেলো আইসক্রিম ১১ কোটি ৭২ লাখ ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ১১ কোটি৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply