শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সায়হাম কটন

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সায়হাম কটন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৭টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সায়হাম কটন লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৯৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ২৪ টাকা দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের দর ১১.১৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৩২ টাকা ৩০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ৩৫ টাকা ৯০ পয়সা দাঁড়িয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ১০.৫০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮.৯৭ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৬২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮.৫৮ শতাংশ ও ইসলামী ব্যাংক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৭.৬৫ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST