বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

৫৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৫৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংক পিএলসির। কোম্পানিটির ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

‎সাউথইস্ট ব্যাংক ৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

‎ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৬০ লাখ, ব্যাংক এশিয়া ১ কোটি ৯৮ লাখ, ফাইন ফুডস ৩ কোটি ৯৮ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৮৫ লাখ, ম্যারিকো ২ কোটি ২৭ লাখ, সায়হাম টেক্সটাইল ৪ কোটি ৪৭ লাখ ও উত্তরা ব্যাংক ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST