আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সার্কিট ব্রেকারসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় পুনঃবিনিয়োগের সুযোগও অনুমোদন করেছে কমিশন।
মঙ্গলবার (৩০ জুন) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই ও সিএসই তাদের নিজ নিজ প্রবিধানমালা অনুযায়ী সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। এ জন্য প্রযোজ্য প্রবিধান, নীতিমালা এবং কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা অনুযায়ী স্টক এক্সচেঞ্জ দুটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
Leave a Reply