মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে শুভেচ্ছা সাপ্তাহিক দর কমায় সবার ওপরে এশিয়াটিক ল্যাবরেটরিজ দর বৃদ্ধিতে শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল বাজারে সবচেয়ে বেশি লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে বড় অঙ্কের শেয়ার নিচ্ছেন আজিজ মোহাম্মদ ভাই জুলাই গণআন্দোলন ছিল বাকস্বাধীনতার দাবিতে: বিরোধীদলীয় নেতা
বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে শুভেচ্ছা

বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে শুভেচ্ছা

  1. আজকের পুঁজিবাজার:সবার আগে বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস জয়লাভের মধ্য দিয়ে আপনি জনাব তারেক রহমান দেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতার পরে দেশের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ায় আপনাকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন, শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি। আপনার সরকারের আগামী ১৮০ দিনের পরিকল্পনায় আপনার প্রতিশ্রুত “I have a Plan” কর্মসূচীতে বিগত ১৫ বছরে ধসে পড়া “পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের আস্থা” পুনঃরুদ্ধারে সময়োপযোগী, সাহসী ও গতিশীল সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবী। এরই অংশ হিসেবে আগামী ৭২ ঘন্টার মধ্যে BSEC এর চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও ICB এর চেয়ারম্যান আবু আহমেদের মত অযোগ্য ও ব্যার্থ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করে পুঁজিবাজার বিষয়ে বাস্তবিক জ্ঞানসম্পন্ন, ও রাজনৈতিক বিবেচনার উর্ধ্বে উঠে সততা, জবাবদিহিতা, মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে দ্রুত পদায়ন করার পরামর্শ জ্ঞাপন করছি।

    বিগত ২০/০২/২০২৬ ইং আপনার সরকারের অর্থমন্ত্রী জনাব, আমীর খসরু সাহেব চট্টগ্রামে পুঁজিবাজার বিষয়ে যে ইতিবাচক বক্তব্য রেখেছেন আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আগামী দিনগুলোতে দেশে ব্যবসারত বিভিন্ন মাল্টিন্যাশনাল ও দেশীয় লাভজনক কোম্পানীগুলোকে অবিলম্বে তালিকাভুক্তির জন্য সাহসী ও কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন বলে বিনিয়োগকারীরা আপনার সরকারের উপর আস্থা রাখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST