প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৪:৩০ পি.এম
বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে শুভেচ্ছা

- আজকের পুঁজিবাজার:সবার আগে বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস জয়লাভের মধ্য দিয়ে আপনি জনাব তারেক রহমান দেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতার পরে দেশের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ায় আপনাকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন, শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি। আপনার সরকারের আগামী ১৮০ দিনের পরিকল্পনায় আপনার প্রতিশ্রুত "I have a Plan" কর্মসূচীতে বিগত ১৫ বছরে ধসে পড়া "পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের আস্থা" পুনঃরুদ্ধারে সময়োপযোগী, সাহসী ও গতিশীল সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবী। এরই অংশ হিসেবে আগামী ৭২ ঘন্টার মধ্যে BSEC এর চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও ICB এর চেয়ারম্যান আবু আহমেদের মত অযোগ্য ও ব্যার্থ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করে পুঁজিবাজার বিষয়ে বাস্তবিক জ্ঞানসম্পন্ন, ও রাজনৈতিক বিবেচনার উর্ধ্বে উঠে সততা, জবাবদিহিতা, মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে দ্রুত পদায়ন করার পরামর্শ জ্ঞাপন করছি।
বিগত ২০/০২/২০২৬ ইং আপনার সরকারের অর্থমন্ত্রী জনাব, আমীর খসরু সাহেব চট্টগ্রামে পুঁজিবাজার বিষয়ে যে ইতিবাচক বক্তব্য রেখেছেন আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আগামী দিনগুলোতে দেশে ব্যবসারত বিভিন্ন মাল্টিন্যাশনাল ও দেশীয় লাভজনক কোম্পানীগুলোকে অবিলম্বে তালিকাভুক্তির জন্য সাহসী ও কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন বলে বিনিয়োগকারীরা আপনার সরকারের উপর আস্থা রাখতে চায়।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত