বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন

ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন

২০২৪ নভেম্বর ১৭ ১৫:৩১:০৫

আজকের পুঁজিবাজার :পুঁজিবাজার সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইসক্রিম, শেফার্ড ইন্ডাস্টিজ এবং সামিট পাওয়ার লিমিটেড।। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ২ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ লাখ ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্টিজের ১ কোটি ৫ লাখ টাকা এবং সামিট পাওয়ার লিমিটেডের ১ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST