শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস

আজকের পুঁজিবাজার পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭৬ বারে ৫ লাখ ২৯ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৩৭ লাখ টাকা।

‎তালিকায় ২য় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৫৫ বারে ৭২ লাখ ২ হাজার ৯১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ১৭ লাখ টাকা।

‎তালিকার ৩য় স্থানে থাকা ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮ বারে ১৬ লাখ ৩৮ হাজার ৪৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৫ লাখ টাকা।

‎তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এপেক্স ট্যানারীর ৪.৮৮ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৪৯ শতাংশ, ই-ক্যাবলসের ৪.৪২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩.৭৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬০ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৩ শতাংশ ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৩ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST