শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

৬০ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৬০ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বৃহস্পতিবার, ৬ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

‎ডমিনেজ স্টিল ৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

‎ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা ৬ কোটি ৪২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ৪৭ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ১৫ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ২ কোটি ১  লাখ, ম্যারিকো ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST