আজকের পুঁজিবাজার:পূঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এনসিসি ব্যাংক ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ১৯ লাখ,ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ২৬ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ১৬ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৪৮ লাখ, রেনাটা ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Leave a Reply