শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

১৫ কোটির টাকা লেনদেন ব্লক মার্কেটে

১৫ কোটির টাকা লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৫৯ লক্ষ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৭ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস। কোম্পানিটির ২ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৭৩ লক্ষ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ১ কোটি ৭ লক্ষ ২২ হাজার টাকা, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯৯ লক্ষ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST