বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সূচকের ঊর্ধ্বগতিতে চলছে লেনদেন

সূচকের ঊর্ধ্বগতিতে চলছে লেনদেন

আজকের পুঁজিবাজার:দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮ পয়েন্টে।

‎এ সময় লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৮ টির, দর কমেছে ৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৬৫ লাখ টাকা।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১১৯ পয়েন্টে।

‎এ সময় লেনদেন হওয়া ৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, দর কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৭৮ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST