বুধবার, ২০ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সূচকের উত্থানে ৮৪১ কোটি টাকা লেনদেন

সূচকের উত্থানে ৮৪১ কোটি টাকা লেনদেন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৪টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, বুধবার (২০ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে।

‎এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১০৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১০৭৪পয়েন্টে অবস্থান করছে।

‎আজ ডিএসইতে ৮৪১ কোটি ১২ লক্ষ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা।

‎এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪টি কোম্পানির, বিপরীতে ১৩১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST