শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

আজকের পুঁজিবাজার পুঁজিবাজারে বিদায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৮৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৭১ শতাংশ।

 

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ১৮ কোটি ৭৬ লাখ, আরডি ফুড ১৭ কোটি ৩৯ লাখ, মীর আখতার ১৭ কোটি ১ লাখ, লাভেলো আইসক্রিম ১৭ কোটি ১১ লাখ, একমি পেস্টিসাইডস ১৬ কোটি ৭৩ লাখ, নাভানা ফার্মা ১৬ কোটি ৬৫ লাখ ও সিটি ব্যাংক ১৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST