আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ মে থেকে ১৪ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৮ দশমিক ৪৪ শতাংশ।
<span;>লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৩০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এপেক্স স্পিনিং, লাভেলো আইসক্রিম, আরডি ফুড, একমি পেস্টিসাইডসএবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স ।
Leave a Reply