বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৫৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৫ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.১৭ শতাংশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮৪ শতাংশ।

তালিকায় শীর্ষ দশ কোম্পানিরগুলোর মধ্যে অন্যান্যগুলোর দৈনিক গড় লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৫৩ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ৬৭ লাখ টাকা, সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ১১ কোটি ২২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ১৯ লাখ টাকা, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯ কোটি ৮২ লাখ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৮১ লাখ টাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST