বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
বিদেয়ী সপ্তাহে (২২ ডিসেম্বর-২৬ ডিসেম্বর)
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ০৩ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীকন ফার্মার ৯ কোটি ২৯ লাখ টাকা, জিপিএইচ ইসপাতের ৬ কোটি ৮৯ লাখ টাকা, ফাইন ফুডসের ৬ কোটি ৬৪ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ কোটি ৬৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ৬ লাখ ৫২ লাখ টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫ লাখ ৭০ টাকা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৫ কোটি ২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST