বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

বিদেয়ী সপ্তাহে ( ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এনবিআর ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ১৩ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ০৩ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেম লিমিটেডের ৭ কোটি ৮৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ কোটি ৩৪ লাখ টাকা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৬ কোটি ৭৩ লাখ টাকা, ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৬ কোটি ৪৮ লাখ টাকা, ড্রাগণ সোয়েটার অ্যান্ড শিপিং লিমিটেডের ৬ কোটি ৪৮ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেডের ৬ কোটি ৩০ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসিরে ৬ কোটি ৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST