মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩০ টাকা ৫০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৫ টাকা ৬০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৭০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি ওয়েল্ডিংয়ের ৮.২০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৩৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫.৯৩ শতাংশ ও সায়হাম কটনের ৪.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST