রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উত্তরা ফাইন্যান্স

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উত্তরা ফাইন্যান্স

আজকের পুঁজিবাজার:বিদায়ী সপ্তাহে (২০ জুলাই থেকে ২৪ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে উত্তরা ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে উত্তরা ফাইন্যান্সের দর বেড়েছে ৫২.৬৩ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ১৮.৮১ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ১৮.৭৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে ব্যাংক এশিয়া। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৯ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৮.৪২ শতাংশ, আইডিএলসির ১৮.২১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৭.০৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ১৬ শতাংশ, আইপিডিসির ১৫.৯৫ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST