বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা।
২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST