রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শাহজিবাজার পাওয়ার দর পতনের শীর্ষে

শাহজিবাজার পাওয়ার দর পতনের শীর্ষে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্প্রতিবার (২৯ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক শূন্য ২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, উসমানীয়া গ্লাস সিট ফ্যাকটোরি লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের দর কমেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST