আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিএসসির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৮ লাখ টাকা।
ব্র্যাক ব্যাংকের ৩৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলসের ২১ কোটি ৯৭ লাখ, যমুনা ব্যাংকের ২১ কোটি ২ লাখ, বেক্স ফার্মার ১৬ কোটি ৫৬ লাখ, উত্তরা ব্যাংকের ১৬ কোটি ৪ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোট ৯৬ লাখ, স্কয়ার ফার্মার ১৩ কোটি ৮৩ লাখ ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply