শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানিটির ২৪ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯৬ লাখ টাকার। আর ১৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার, এপেক্স ফুটওয়্যার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এনভয় টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোক্যামিকেল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST