রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৩২ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকার। আর ১৯ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পেপার প্রসেসিং, গ্রামীণফোন, আরডি ফুড, বিএসসি, বিএটিবিসি, বিচ হ্যাচারি এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST