মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে বেক্সিমকোফার্মা

লেনদেনের শীর্ষে বেক্সিমকোফার্মা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৭৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৯২৮ বার হাতবদল হয়েছে।

‎লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৩৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ব্রাক ব্যাংক ৩২  কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


‎এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ৩০ কোটি ৯৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৭ কোটি ৬৮ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি ৭১ লাখ, রবি আজিয়াটা ১৩ কোটি ৫৬ লাখ, স্কয়ার ফার্মা ১৩ কোটি ২ লাখ, এনসিসি ব্যাংক ১১ কোটি ৮৯ লাখ ও বিডি থাই ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST