মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিমেস্টমস। কোম্পানিটির আজ ৬৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ২৫৪ বার হাতবদল হয়েছে।

‎লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন মিলস। কোম্পানিটির ৪৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎আইটি কনসালটেন্টস ৪৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

‎এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ ৩০ কোটি ৩৪ লাখ, ইন্দো-বাংলা ফার্মা ২৫ কোটি ৩৩ লাখ, আর্গন ডেনিমস ২৩ কোটি ৫৯ লাখ, সিটি ব্যাংক ২১ কোটি, মালেক স্পিনিং ১৯ কোটি ৩৪ লাখ, এম.এল ডাইং ১৯ কোটি ৩৩ লাখ ও ফারইস্ট নিটিং ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST