বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুঁজিবাজারে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮৩ লাখ ১৭ হাজার টাকার।

৮ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেলো আইসক্রিম, জিপিএইচ ইসপাত, খান ব্রাদার্স, সানলাইফ ইন্সুরেন্স, আইসিবি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST