সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ নভেম্বর) মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের চশীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার এনআরবি ব্যাংক পিএলসির ১৩ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোন লিমিটেডের ১৩ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।


আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, ইনভেস্টমেন্ট কর্পোরেশ অব বাংলাদেশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST