আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭২৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ কোটি ৩৫ লাখ, রানার অটোমোবাইলস ১১ কোটি ৭০ লাখ, এম.এল ডাইং ১০ কোটি ৯ লাখ, সিটি ব্যাংক ৯ কোটি ৫৯ লাখ, বেক্সিমকো ৯ কোটি ২৬ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ৫১ লাখ ও পার কেমিক্যাল ৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Leave a Reply