সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড

লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

‎ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিটির ৭২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ৬২ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকার।

‎৪২ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

‎লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, আইটিসি, সিটি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST