শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

লভ্যাংশ পাঠিয়ে ‘বি’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল 

লভ্যাংশ পাঠিয়ে ‘বি’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল 

 

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ ৩১ মার্চ থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST