মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির মূলধন বৃদ্ধির লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত কোম্পানির আগের ঘোষণার পরিপ্রেক্ষিতে রূপালী ব্যাংক জানিয়েছে, বিএসইসি ১২ জুলাই ২০২৬ তারিখের এক চিঠির মাধ্যমে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, ব্যাংকটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি (GOB) ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ (অর্ডিনারি) শেয়ার ইস্যু করবে।

প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য (ফেস ভ্যালু) এবং ৫ টাকা প্রিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে। এ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST