শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করবে মুন্নু সিরামিক

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করবে মুন্নু সিরামিক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রে সিরামিক পণ্য রফতানি করবে। বিশ্বের অন্যতম প্রিমিয়াম টেবলওয়্যার ব্র্যান্ড লেনক্স কর্পোরেশন (Lenox Corporation USA) মুন্নু সিরামিকের কাছ থেকে এসব পণ্য কিনে ওই দেশের বাজারে বিক্রি করবে। সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে কোম্পানিটি। এই চুক্তির আওতায় মুন্নু সিরামিক যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে উচ্চমানের পোর্সেলিন ও বোন চায়না ডিনারওয়্যার।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত এইচ.আর.কে. লিগ্যাসি ভবনে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।

মুন্নু সিরামিকের পক্ষ থেকে কোম্পানির সচিব আরিফুর রহমান (FCS) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চুক্তির আওতায়, মুন্নু সিরামিক লেনক্স কর্পোরেশনের যুক্তরাষ্ট্রের বাজারে এক্সক্লুসিভ ভেন্ডার হিসেবে উচ্চমানের বোন চায়না ও পোর্সেলিন ডিনারওয়্যার সরবরাহ করবে। মাসে প্রায় ২০ লাখ পিস ডিনারওয়্যার উৎপাদনের সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে কোম্পানিটি।

এছাড়া, মুন্নুর উন্নত মানের উৎপাদন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ—বিশেষত মার্কিন ফেডারেল মানদণ্ড অনুসারে। লেনক্সর নান্দনিকতা, উদ্ভাবন ও গুণগত মানের সঙ্গে সমন্বয়ে এটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

লেনক্সের কৌশলগত সুফল হবে, একটি নির্ভরযোগ্য, বর্ধনযোগ্য ও ব্যয়সাশ্রয়ী সাপ্লাই চেইন গঠন, যা তাদের মান ও উদ্ভাবনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

আর মুন্নুর জন্য কৌশলগত সুফল হবে, যুক্তরাষ্ট্রের বাজারে দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠা, একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে “Made in Bangladesh” কারিগরি প্রদর্শনের সুযোগ, কোম্পানির প্রাকৃতিক প্রবৃদ্ধি (organic growth) নিশ্চিত।

এই কৌশলগত অংশীদারিত্ব কোম্পানির রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে আর্থিক অবস্থান মজবুত করবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াবে এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সম্প্রসারণ ও শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST