আজকের পুঁজিবাজার:দেশের পুঁজিবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার।
রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বিএমবিএ’র নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। কোষাধ্যক্ষ হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply