বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বক্তব্যকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

মাননীয় প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বক্তব্যকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

আজকের পুঁজিবাজার:বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হচ্ছে। সম্প্রতি পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্যে দেশের লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

‎বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ বিশ্বাস করে, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে বাজারে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি।

‎আমরা আশা করি, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

‎বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ সব সময় দেশের অর্থনীতির উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং একটি টেকসই পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

‎পরিশেষে, আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের অব্যাহত উন্নতি কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST