রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বি ক্যাটাগরিতে কে অ্যান্ড কিউ

বি ক্যাটাগরিতে কে অ্যান্ড কিউ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটি ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST