সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিশ্বব্যাংক গ্রুপের কান্ট্রি ডিরেক্টরের সাথে বিএসইসি’র চেয়ারম্যানের বৈঠক।

বিশ্বব্যাংক গ্রুপের কান্ট্রি ডিরেক্টরের সাথে বিএসইসি’র চেয়ারম্যানের বৈঠক।

আজকের পুঁজিবাজার:অদ্য ১০ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সাথে বাংলাদেশের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর Mr. Abdoulaye Seck এর একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখ বিএসইসির পক্ষ হতে অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর Mr. Abdoulaye Seck এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট Mr. Toshiaki Ono উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর Mr. Abdoulaye Seck এবারই প্রথম বিএসইসি-তে এসেছেন।

উক্ত সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, পুঁজিবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা হয়। সর্বোপরি, আলোচিত বিষয়সমূহে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতার বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST