শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বিএসইসির নির্বাহী পরিচালক হলেন মো: আবুল কালাম

বিএসইসির নির্বাহী পরিচালক হলেন মো: আবুল কালাম

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো: আবুল কালাম।বাংলাদেশ অর্থনীতি

‎পদোন্নতির আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সংস্থাটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎বুধবার (৩ জুন) বিকালে আবুল কালামের পদোন্নতির আদেশ জারি করা হয়। ওই দিনই তিনি নির্বাহী পরিচালক পদে যোগদান করেছেন।

‎বিএসইসির আদেশে জানানো হয়, মো. আবুল কালামকে বিএসইসির পরিচালক পদ হতে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো, যা তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

‎আবুল কালাম ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএসইসিতে উপপরিচালক হিসেবে যোগদান করেন। সর্বশেষ গত ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিএসইসির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে আবুল কালাম বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন।

‎বিএসইসিতে যোগদানের আগে আবুল কালাম ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পূবালী ব্যাংকে কাজ করেন। ব্যাংকটিতে প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে তিনি সর্বশেষ দায়িত্ব পালন করেন। তার আগে ১৯৯৫ সালে আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের অ্যাকাউন্টিং বিভাগে লেকচারার ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST