মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বিএসইসিতে নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত

বিএসইসিতে নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত

আজকের পুঁজিবাজার :বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

‎বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনাররা অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

‎রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

‎বিএসইসির নতুন কমিশনার হিসেবে হোসেন সাদাতের অন্তর্ভুক্তির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালনা কোরাম পূর্ণ হলো। উল্লেখ্য, বিএসইসির আইনি কোরাম একজন চেয়ারম্যান ও চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত।


‎জানা গেছে, হোসাইন সাদাত এফসিএস বর্তমানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-এর বোর্ড/কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং নিরীক্ষা ও নিরীক্ষা-নিশ্চয়তা (অডিট ও অ্যাশিউরেন্স) খাতে প্রায় তিন দশকের কর্ম-অভিজ্ঞতা রয়েছে তার। কর্মজীবনে তিনি গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি এবং কেপিএমজি রহমান রহমান হক-এ জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

‎করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং করপোরেট যোগাযোগ বিষয়ে তার গভীর জ্ঞান ও দক্ষতা রয়েছে।

‎হোসাইন সাদাত একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস)। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডন বিজনেস স্কুল থেকে নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ (এক্সিকিউটিভ এডুকেশন) সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST