বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিআইএফসির সর্বোচ্চ দরপতন

বিআইএফসির সর্বোচ্চ দরপতন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৭ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর কমেছে ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৬.২৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ৬.১৫ শতাংশ, ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ৬.০৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৫.৮৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৫.৮৮ শতাংশ দর কমেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST