শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

পুরাতন মেশিনারীজ কিনবে আল-হাজ্ব টেক্সটাইল

পুরাতন মেশিনারীজ কিনবে আল-হাজ্ব টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুরাতন মেশিনারীজ কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড। এ উদ্দেশ্যে কোম্পানিটি পাহারতলি টেক্সটাইলস থেকে দুটি পুরাতন মেশিনারীজ সংগ্রহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরও জানা যায়, মেশিন দুটি সংগ্রহে আল-হাজ টেক্সটাইলের মোট ব্যয় ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটি আশা করছে, এ মেশিনারীজ সংযোজনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কারখানার কার্যকারিতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, আল-হাজ টেক্সটাইল বর্তমানে টেক্সটাইল খাতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যারা উৎপাদন সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST