মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

পুঁজিবাজারে টানা দরপতনে বিক্ষোভ মানববন্ধন বিনিয়োগকারীদের পাঁচ দাবি

পুঁজিবাজারে টানা দরপতনে বিক্ষোভ মানববন্ধন বিনিয়োগকারীদের পাঁচ দাবি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। কর্মসূচি থেকে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করাসহ পাঁচটি দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

‎তাদের দাবিগুলো হলো- ডিএসইর অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, বড় বিনিয়োগকারীদের হয়রানি বন্ধ করা, পুঁজিবাজারে  বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা, আইসিবি ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ এবং শেয়ারবাজার উন্নয়নে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ।

‎আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কাজী মো. নজরুল ইসলাম, সহসভাপতি নূরুল হক হারুন, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান ও সাধারণ বিনিয়োগকারী ।

‎মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে  অস্থিরতা ও দরপতন অব্যাহত। এর ফলে সাধারণ ও বড় বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে বাজারের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করে এমন অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’


‎তার দাবি, ‘বাজার কিছুটা ভালো থাকলে বিভিন্ন কোম্পানি ও ব্রোকারেজ হাউজে নানা ধরনের ক্যোয়ারি, তদন্ত ও অনুসন্ধান চালানো হয়। কিন্তু বাজার যখন ধারাবাহিকভাবে পড়ে যায়, তখন বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি একইভাবে বিবেচনায় নেওয়া হয় না।’

‎পুঁজিবাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির দাবি জানিয়ে তিনি বলছিলেন, ‘বাজার উন্নয়নে এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেজ (সিএসই) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

‎এদিকে আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজারে  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৪০ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৭১ লাখ টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল।

‎চলতি বছরের আগস্ট মাসে মোট ১৭ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৪ কার্যদিবসে, কমেছে ১২ কার্যদিবসে এবং অপরিবর্তিত ছিল ১ কার্যদিবসে। ফলে প্রায় ৭১ শতাংশ কার্যদিবসই সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST