শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
দেশ জেনারেল ইন্স্যুরেন্সেরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সোনারবাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বিএসইসির চেয়ারম্যানের উদ্ধৃত করে প্রকাশিত সংবাদ প্রচারিত তথ্য নিয়ে সতর্ক করেছে বিএসইসি আমরা নেটওয়ার্কসের বোর্ড সভার তারিখ ঘোষণা ওয়ালটনের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে কারসাজির দায়ে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে কারসাজির দায়ে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯৩৪ তম কমিশন সভা গত ৩ ডিসেম্বর কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফর্চুন সুজের বিরুদ্ধে এ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অক্টোবর ২০২১ তারিখ হতে ২৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আবুল কালাম মাতবরকে ৭ কোটি ২০ লাখ, ডিআইটি কোপারেটিভ লিমিটেডকে ১৫ কোটি, কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি, কোনিকা আফরোজকে ১৯ কোটি, মোঃ আবুল খায়েরকে ১১ কোটি ও সাজিদ মাতবরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST