আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সুদিনের দেখা মিলছেই না। দিন যত যাচ্ছে বাজারের সার্বিক অবস্থার ততই অবনতি হচ্ছে। এতে বিনিয়োগকারীদের হতাশাও আরও দীর্ঘ হচ্ছে। এর জের ধরে প্রায় রাস্তায় নেমে আসছেন বিনিয়োগকারীরা। আজও এর ব্যতিক্রম হয়নি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এ সময় বিনিয়োগকারীরা বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করার দাবি জানান।
দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে সাধারণ বিনিয়োগকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারীরা বলেন, ‘পুঁজিবাজারের ধারাবাহিক দরপতন রয়েছে। এ পরিস্থিতিতে এখন একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ। একইসঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানিয়েছি।’
Leave a Reply