বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় লেনদেন ৩৭২ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ৩৭২ কোটি টাকা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৭২ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৭ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮৯ ও ২১০৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৭২ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ কোম্পানির শেয়ারদর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST