বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- এম.এল ডাইং ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।

এম.এল ডাইং কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ,২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক হিসাবের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST